বাবুগঞ্জের মোহনগঞ্জে বসেছে প্রাণের মেলা, রাতজুড়ে জারি গানের আসর।

Khan Arif
প্রকাশিত April 18, 2026, 19:31 PM
বাবুগঞ্জের মোহনগঞ্জে বসেছে প্রাণের মেলা, রাতজুড়ে জারি গানের আসর।

বাবুগঞ্জের মোহনগঞ্জে বসেছে প্রাণের মেলা, রাতজুড়ে জারি গানের আসর।
মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুরের ৯ নম্বর ওয়ার্ডের মোহনগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুরু হয়েছে জমজমাট এক মেলা। স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই মেলা ইতোমধ্যে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেল থেকে শুরু হওয়া এ মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, খাবার স্টল এবং বিনোদনের আয়োজন রয়েছে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে।
মেলার অন্যতম আকর্ষণ হিসেবে সন্ধ্যার পরে অনুষ্ঠিত হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও মুরুব্বীদের প্রিয় অনুষ্ঠান ‘জারি গান’, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।
এদিকে মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট থানার একটি ডিউটিরত পুলিশ টিম নিয়োজিত রয়েছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।
আয়োজকরা জানান, সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করা এবং গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....