ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

Khan Arif
প্রকাশিত March 20, 2025, 12:41 PM
ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিষিদ্ধ ছাত্র সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫) রংপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৯ মার্চ) সন্ধার পর রংপুরের জাহাজ কোম্পানির মোড় হতে তাকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় হতে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কুড়িগ্রামের আশিক হত্যা মামলা, টেন্ডারবাজিসহ একাধিক মামলা রয়েছে। ওসি মোজাফফর হোসেন জানান, সাদ্দামকে গ্রেফতারের পর কুড়িগ্রাম নিয়ে আসা হয়। পরে তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন....