
স্টাফ রিপোর্টারঃমঞ্জু পাটোয়ারী
ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: রায়হানুজ্জামান স্যারের নেতৃত্বে ১৬ অক্টোবর ২০২৫ খ্রি: বৃহস্পতিবার তেতুলিয়া নদীর বোরহানউদ্দিন অংশ থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় চব্বিশ (২৪) জনকে আটক করা হয়, সকলে নিজেদের দোষ স্বীকার করেছে এবং তিন (০৩) জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকী একুশ (২১) জনের প্রত্যেককে ১০ (দশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন সকলকে নদীতে মা ইলিশ নিধন থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছ। উদ্ধারকৃত ত্রিশ (৩০) কেজি মা ইলিশ মাছ বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত ১০,০০০ (দশ হাজার) মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মনোজ কুমার সাহা, বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তার টীম সার্বিক সহযোগিতা প্রদান করেন।