
নিজস্ব প্রতিবেদন,
ঘটনার বিস্তারিত:
ভুক্তভোগী: ১৩ বছর বয়সী ওই মাদ্রাসাছাত্রী কুড়িগ্রামের বাসিন্দা। তার মা-বাবা গাজীপুরের মৌচাকে গার্মেন্টসে চাকরি করেন। কাজের সূত্রে তারা কালিয়াকৈরে ভাড়া বাসায় থাকেন।
অভিযুক্ত: প্রতিবেশী সঞ্জিত বর্মন ও তার শ্যালক রতন চন্দ্র রায় সহযোগিতায় মেয়েটাকে অপহরণ করে জয় কুমার দাস ।
ঘটনা: ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রীর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি সামনে আসে। এরপরই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন।
মামলা: ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় মূল অভিযুক্ত সঞ্জিত বর্মনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বিক্ষোভ: এই ঘটনার প্রতিবাদে গত ১৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।