• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালে বিষ প্রয়োগে মাছ নিধনের প্রতিবাদ, একজনকে পিটিয়ে আহত

Khan Arif
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৫, ১৮:৫০ অপরাহ্ণ
খালে বিষ প্রয়োগে মাছ নিধনের প্রতিবাদ, একজনকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদন,

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খালে কীটনাশক (বিষ) প্রয়োগ করে মাছ নিধনের প্রতিবাদ করায় দুলাল হাওলাদার নামে এক ব্যক্তিকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অসিম বেপারি নামে এক ব্যক্তিসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২০ অক্টোবর রাতে উপজেলার পশারিবুনিয়া খালে। আহত দুলাল হাওলাদার বর্তমানে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মৃত অজিত বেপারির ছেলে অসিম বেপারির নেতৃত্বে কয়েকজন কীটনাশক ব্যবহার করে মাছ ধরছিল। এতে স্থানীয় দুলাল হাওলাদার প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন — অসিম বেপারি, মোজাম্মেল হক পান্না, আলম ওরফে আলমগীর, হাসিব মুন্সি ও রফিকুল ইসলাম। স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন ধরে ওই খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে আসছিলেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন....