• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ও শিশু নির্যাতন (প্রতারণা) মামলায় স্বামীসহ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে নতুন গুরুতর অভিযোগ

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ১৮:০৭ অপরাহ্ণ
নারী ও শিশু নির্যাতন (প্রতারণা) মামলায় স্বামীসহ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে নতুন গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,

নারী ও শিশু নির্যাতন (প্রতারণা) আইনে ফারহানা ইসলাম শারমিন (২৫) তার স্বামী মোঃ সাগর (৩০), শ্বশুর ইদ্দিস হাওলাদার (৫০), শাশুড়ি মোরসেদা বেগম (৫০) এবং বড় ভাসুর মোহাম্মদ রেজাউল করিম শাকিলসহ পরিবারের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে নতুন করে গুরুতর অভিযোগ দায়ের করেছেন।

শারমিন অভিযোগ করেন, পূর্বে দায়ের করা মামলায় স্বামী সাগর গ্রেপ্তার হওয়ার পর পরিচিত উকিলের সহায়তায় আপস-মীমাংসার কথা বলে জামিনে বের হন। এরপর প্রায় এক মাস তাকে ভালো থাকার ভান করে আবারও মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন।

শারমিন জানান,
আমার দায়ের করা মামলায় জেলে থাকার পরে আপসের আশ্বাস দিয়ে জামিনে আসে। কিছুদিন ভালো থাকার অভিনয় করে পরে আবার আমাকে মারধর ও হত্যার হুমকি দেয়। এরপর হঠাৎ আমাকে ফেলে চলে যান।

অভিযোগে আরও বলা হয়েছে, পাঁচ বছরের শিশু কন্যা মিমের সামনেও প্রায়ই নির্যাতনের ঘটনা ঘটত। শারমিন দাবি করেন, স্বামী সাগর, তার পিতা ইদ্দিস হাওলাদার, মোরসেদা বেগম এবং বড় ভাসুর শাকিল দীর্ঘদিন ধরে তাকে নানা কৌশলে প্রতারণা, হুমকি ও মানসিক নির্যাতন করে আসছেন।

নতুন মামলায় ১০৭৪–এর ২ নম্বর আসামি হিসেবে ইদ্দিস হাওলাদারকে এবং ৩ নম্বর আসামি হিসেবে মোরসেদা বেগমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শারমিনকে পরিকল্পিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বড় ভাসুর শাকিলের বিরুদ্ধেও প্রতারণা ও নির্যাতনে সহযোগিতার অভিযোগ রয়েছে।

শারমিন আরও দাবি করেন,
গত দুই বছর ধরে বিভিন্ন অজুহাতে তারা আমাকে চাপ দিত, মামলা তুলতে বলত, নানা সময় হুমকি দিত। আমার সংসার ভাঙার নেপথ্যে প্রধান ভূমিকা আমার শাশুড়ি এবং তাদের পরিবার।

স্থানীয় থানা সূত্র জানায়, ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত কর্মকর্তা জানান,
আইনগত প্রক্রিয়া অনুসারেই ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সব দিক গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে শারমিন বলেন
আমি ও আমার সন্তান এখন ঝুঁকিতে আছি। ন্যায়বিচার পাওয়ার জন্য আইনের প্রতি পূর্ণ আস্থা রাখছি।

সংবাদটি শেয়ার করুন....