• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ( এনডিএফ বিডি) এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ণ
বরিশালে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ( এনডিএফ বিডি) এর  ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে নানা আয়োজনে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ( এনডিএফ বিডি) এর
২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

৬ ই ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় নগরীর বাংলাবাজারে অবস্হিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার কনফারেন্স রুমে এই আয়োজন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীকে সভাপতিত্ব করেন
ছাবিদুল ইসলাম সোহেল বরিশাল জোন প্রধান ও কো- চেয়ারম্যান,ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ( এনডিএফ বিডি) এবং সঞ্চালনা করেন সৈয়দা মাহফুজা মিষ্টি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী,চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশারেফ হোসেন সিনিয়র ম্যানেজার পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বরিশাল ও
এনডিএফ মডারেটর।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলীনির্বাহী পরিচালক পিস,মডারেটর এনডিএফ,সাঈদ পান্থ, শামীম খান, শাহরিয়া,ইমরান হোসেন গোপাল চন্দ্র।

অনুষ্ঠানে জুটি বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।আলোচনা সভা এবং পুরুষ্কার বিতরণী শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী ও চেয়ারম্যান একে এম শোয়েব এর জন্মদিন উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন....