
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলায় অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে বিভিন্ন বাজারে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে ও নিরাপত্তা বৃদ্ধি করতে অগ্নি নির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) বিতরণ করা হয়।
৯ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বড়াকোঠা ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াকোঠা ইউনিয়ন শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল -২ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়াকোঠা ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আনোয়ার হোসাইন, অফিস সম্পাদক মুহাম্মদ রমজান আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বড়াকোঠা ইউনিয়নের ৭টি বাজারের সভাপতি সেক্রেটারি সহ দোকানদাররা উপস্থিত হয়ে উক্ত অনুষ্ঠানে স্বত্বস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ইউনিয়নের দায়িত্বশীল সদস্য, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং আগুন লাগলে প্রাথমিকভাবে কীভাবে ব্যবস্থা নিতে হয় সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে ডাবেরকুল বাজারে ২ টি,শেরে বাংলা বাজার,চথলবারি বাজার,জনতার হাট বাজার,ফকিরের হাট বাজার,চৌধুরীর হাট বাজার, লস্কপুর বাজার বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই যন্ত্র তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে অগ্নি নির্বাপক যন্ত্র তুলে দেওয়া হয়,আয়োজকরা জানান, বাজারাঞ্চলে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো এবং মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।