• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ১৮:৩৫ অপরাহ্ণ
বরিশালে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ই ডিসেম্বর বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ অডিটোরিয়াম কক্ষে এই আয়োজন করা হয়।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করতে এই আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় বরিশাল এর অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বরিশাল এর উপপরিচালক তানভীর হোসেন খান।উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ হারুন অর রশিদ হাওলাদার অধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রভাষক নয়ন বালা।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন প্রফেসর আখতারুজ্জামান খান উপাধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ,প্রফেসর মোঃ নাজমুল হক বিভাগীয় প্রধান পদার্থবিদ্যা বিভাগ, শিক্ষক পরিষদের সম্পাদক আনসার আলী এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র নেতৃত্ব বৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

অতিথিরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল তুলে ধরেন, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাজে শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে পারে।

সংবাদটি শেয়ার করুন....