• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে,কাউনিয়া হাউজিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫, ১৭:২৪ অপরাহ্ণ
বরিশালে,কাউনিয়া হাউজিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই

মৃধা আজাদ,

বরিশালে, কাউনিয়া হাউজিং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দয়াল খাজা অটোরিকশা পার্টসের দোকান এবং দয়াল খাজা অটো টেম্পু পার্টসের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে।

দোকান মালিকের কাছে জানা যায়, তার দুইটি প্রতিষ্ঠানে মোট ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল ছিল।
ফায়ার সার্ভিসের দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, ইলেকট্রনিক্স শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান মালিক শরিফ একেবারে পথে বসে গেছেন।

সংবাদটি শেয়ার করুন....