
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
“চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগানকে ধারন করে আয়োজিত এই র্যালি ১৬ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় নগরীর টাউন হল চত্বর থেকে শুরু হয়, যা শহরের গুরুত্বপূর্ণ স্হান সদর রোড,ফজলুল হক এভিনিউ, চকবাজার,লাইন রোড প্রদক্ষিণ করে পুরনায় টাউন হলে এসে সমাপ্ত হয়।
উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর,আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগর।
আয়োজকরা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম, ঐক্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করতেই এ বিজয় র্যালির আয়োজন করা হয়েছে।
র্যালিতে যুব বিভাগসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
প্রধান অতিথি ও সভাপতির বক্তব্য সংযুক্ত করা হয়েছে।