• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ১৩:১২ অপরাহ্ণ
ভোলায় ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক

মঞ্জু পাটোয়ারী,

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলা-এর তত্ত্বাবধানে ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন টগবী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ হাফিজ ইব্রাহীম মহাবিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।

ইং ১৭-১২-২০২৫ তারিখ রাত ২২.০৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার এসআই (নিঃ) মোঃ আবু হানিফ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন টগবী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ হাফিজ ইব্রাহীম মহাবিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি মোঃ হাসনাইন (২৮), পিতা—মোঃ সালেম, মাতা—ফাতেমা বিবি, সাং—মূলাইপত্তন, ০৯ নং ওয়ার্ড, টগবী ইউপি, থানা ও জেলা—ভোলা-কে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....