• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক নুর আলম সিকদার গ্রেপ্তার

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫, ২০:০৯ অপরাহ্ণ
নিষিদ্ধ আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক নুর আলম সিকদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,

থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের গৌরনদী উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর আলম সিকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন— ডেভিল হান্টের অভিযানে গৌরনদী বন্দর বাজার থেকে গ্রেপ্তার করা হয় নুর আলম সিকদারকে। তিনি দক্ষিণ পালরদী গ্রামের মৃত আলমগীর সিকদারের ছেলে।

 

গ্রেপ্তারকৃত নুর আলম সিকদারকে আজ শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....