
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে ইনকিলাব শিক্ষা ও সংস্কৃতি সংসদ এর আয়োজনে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে ২৬শে ডিসেম্বর শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংগঠন “ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ” এর উদ্যোগে ‘Run for Health, Run for Victory’ শিরোনামে বর্ণাঢ্য ম্যারাথনের আয়োজন করা হয়।
উক্ত ম্যারাথনে বরিশালের প্রায় পাঁচ শতাধিক রানার ও
সর্বস্তরের ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
ম্যারাথনটি নগরীর বেলস পার্ক থেকে শুরু হয়ে বান্দ রোড, আমতলার মোড় ও বাংলাবাজার রোড অতিক্রম করে জিলা স্কুল মোড় হয়ে লঞ্চঘাট প্রদক্ষিণ করে পুনরায় বেলস পার্কে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. রফিকুল বারী। এ সময় উপস্থিত ছিলেন” ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ” এর আহবায়ক মোঃ তৌহিদুল ইসলাম সিয়াম, সদস্য সচিব রিফাত মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশরাফি রহমান রিফাত, যুগ্ম সদস্য সচিব ইসতিয়াক মাহমুদ মুনাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে মেডেল ও সম্মাননা স্বারক উপহার দেওয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বক্তব্য রাখেন ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের সদস্য সচিব রিফাত মাহমুদ। তিনি বলেন,“ভিক্টোরি রান উইথ ইনকিলাব বৃহত্তর বরিশালের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস এবং একই সঙ্গে রাষ্ট্রবিরোধী নীল নকশাকারীদের প্রতি একটি হুংকার।”
১ম পুরষ্কার বিজয়ী মিদুলের ও আয়োজকদের বক্তব্য সংযুক্ত করা হয়েছে।