• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলসপার্কে খাজনার চাপ: ১০ টাকার চানাচুর ২০ টাকা, ভোগান্তিতে নগরবাসী

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫, ১৭:২৭ অপরাহ্ণ
বেলসপার্কে খাজনার চাপ: ১০ টাকার চানাচুর ২০ টাকা, ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীর বেলসপার্কে সাধারণ একটি চানাচুর কিনতেই গুণতে হচ্ছে দ্বিগুণ দাম। সম্প্রতি বেলসপার্কে ১০ টাকার চানাচুর কিনতে চাইলে এক ভ্রাম্যমাণ বিক্রেতা জানান, তিনি ২০ টাকার কমে চানাচুর বিক্রি করতে পারবেন না। বাধ্য হয়ে ক্রেতাকে ২০ টাকার চানাচুর কিনতে হয়।

চানাচুর বিক্রেতার দাবি, বেলসপার্ক এলাকায় চানাচুর বিক্রির অনুমতির জন্য তাকে প্রতিদিন ২০ টাকা করে মাসে মোট ৬০০ টাকা বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কে দিতে হচ্ছে। ওই বিক্রেতা জানান, তিনি দীর্ঘ ১১ বছর ধরে এই স্থানে চানাচুর বিক্রি করলেও গত চার মাস ধরে এই খাজনা আদায় করা হচ্ছে।

তিনি বলেন,“আগে তো এমন ছিল না। এখন প্রতিদিন টাকা দিতে হয়। খাজনা না দিলে বিক্রি করতে দেওয়া হয় না। তাই বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে।”

এ ঘটনায় প্রশ্ন উঠেছে,নগরীর বিনোদনকেন্দ্রে ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ওপর এই ধরনের খাজনা আদায় কতটা যুক্তিসংগত? নগরবাসীর অভিযোগ, এর প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের ওপর, কারণ অতিরিক্ত খাজনার বোঝা শেষ পর্যন্ত ক্রেতাকেই বহন করতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....