• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকা ফাতেমা বেগম

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকা ফাতেমা বেগম

নিজস্ব প্রতিবেদক,

এই সেই ফাতেমা বেগম—যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন। খালেদা জিয়ার সবচেয়ে কঠিন ও দুঃসময়ের সঙ্গী ছিলেন তিনি; কখনো তাঁকে একা ছেড়ে যাননি।

জানা যায়, বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি বছরের পর বছর কারাগারের ভেতরে একটি কক্ষে বন্দি জীবন কাটিয়েছেন। খালেদা জিয়া একাধিকবার অনুরোধ করলেও ফাতেমা বেগম কোনোভাবেই কারাগার ছেড়ে যেতে রাজি হননি। তাঁর এই অবিচল অবস্থান অনেকের কাছেই বিস্ময়ের।

এ সময় নানা মহল থেকে তাঁর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠলেও বাস্তবতা ছিল ভিন্ন। জানা গেছে, আওয়ামী লীগ পক্ষ থেকে খালেদা জিয়াকে ছেড়ে দেওয়ার শর্তে ফাতেমা বেগমকে বিপুল অঙ্কের বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

খালেদা জিয়া ফাতেমা বেগমকে পরিবারের একজন সদস্যের মতো ভালোবাসতেন। জিয়া পরিবারের কাছে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি জিয়া পরিবারের প্রধান সদস্যদের তালিকায় সম্মানের সঙ্গে স্থান করে নেবেন।

এই ঘটনা শুধু আনুগত্য নয়, মানবিকতা ও নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে। আমাদের আশেপাশেও এমন অনেক ফাতেমা বেগম আছেন—যাদের সামান্য সম্মান ও ভালোবাসা দিলে তারা আজীবন পাশে থাকার শক্তি ও সাহস রাখেন।

সংবাদটি শেয়ার করুন....