• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুর ইন্তেকাল

Khan Arif
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
বরিশালের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুর ইন্তেকাল

বরিশালের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক :
বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের চারবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
গাজী আক্তারুজ্জামান হিরু বরিশাল নগরীর ১৭ নং ওয়ার্ডের রাখাল বাবু, ফকির বাড়ি রোড এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবায় সক্রিয় থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন এবং টানা চারবার কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং আল্লাহ তায়ালার নিকট তার জান্নাত নসিবের জন্য দোয়া করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....