• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা-২০২৬ উদ্বোধন

Khan Arif
প্রকাশিত মে ৪, ২০২৬, ১৭:৪৭ অপরাহ্ণ
বরিশালে কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা-২০২৬ উদ্বোধন

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা-২০২৬’ উদ্বোধন সম্পন্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা-২০২৬’ এর উদ্বোধন সম্পন্ন হয়েছে।

৪ঠা মে সোমবার নগরীর বগুড়া রোড খামার বাড়ি চত্বরে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বরিশাল প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সকাল ১১টা ৩০ মিনিটে উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের মাঝে উন্নত জাতের গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাম্মত মরিয়ম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল; মো. আশিক ইকবাল খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি, বরিশাল; মো. শহিদুল ইসলাম, এডিডি (উদ্যান), বরিশাল; মো. মামুনুর রহমান, এডিডি (পিপি), বরিশাল; উত্তম ভৌমিক, উপজেলা কৃষি অফিসার, বরিশাল সদর এবং ড. সায়েমা খাতুন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, বরিশাল।
মেলায় কৃষি প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন, পুষ্টিকর ফসল উৎপাদন পদ্ধতি এবং কৃষকদের জন্য সহায়ক নানা উপকরণ প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করবে।

সংবাদটি শেয়ার করুন....