{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

ভাণ্ডারিয়ায় দুইশত পিস ইয়াবাসহ গ্রেফতার -১
বিশেষ প্রতিনিধিঃ মৃধা আজাদ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুই শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ভাণ্ডারিয়া থানার ইকড়ি ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মৃত্যু শামসুল হক হাওলাদার এর ছেলে মোঃ শাহাদাত হোসেন (৪১)।
পুলিশ সুত্রে জানা যায় ৪ মে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাহাকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রির ১৬০০০ হাজার টাকা সহ তার বাড়ি হতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে পাঠানো হবে।
এই গ্রেফতার অভিযান পিরোজপুর জেলা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়।