{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

বরিশালে বিএম কলেজ শিক্ষার্থী সানজিদা হত্যার আসামি হিমু গ্রেফতার
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার।
চাঞ্চল্যকর সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ মাইনুল ইসলাম হিমু (৩২) কে গ্রেফতার করেছে র্যাব-৮, বরিশাল।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল আনিতা বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ অনুসন্ধান ও গোপন সংবাদের ভিত্তিতে ৭ই মে সকালে উজিরপুরের ইছলাদী টোল প্লাজা এলাকা থেকে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, অভিযুক্ত আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। অবশেষে র্যাবের চৌকস অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।