• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মাদকবিরোধী অভিযান: ১ হাজার ৫৮ পিস ইয়াবাসহ নারী আটক

Khan Arif
প্রকাশিত মে ৯, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
বরিশালে মাদকবিরোধী অভিযান: ১ হাজার ৫৮ পিস ইয়াবাসহ নারী আটক

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

 অনলাইন ডেস্ক , বরিশাল: বরিশাল নগরীর রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৮ পিস ইয়াবা, ১ দশমিক ৫৮০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৯ মে) সকাল ৬টা ৪০ মিনিটে বরিশাল জেলার কোতোয়ালি মডেল থানাধীন রসুলপুর বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া নারী হলেন সোহাগী বেগম (২৮)। তিনি রসুলপুর এলাকার বাসিন্দা এবং রেজাউল শিকদার রেজার স্ত্রী। অভিযানের সময় তার স্বামী রেজাউল শিকদার রেজা (৩০) পালিয়ে যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগী বেগম ও রেজাউল শিকদার রেজা দম্পতির টিনশেড দোতলা বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ দশমিক ৫৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি পার্স ব্যাগে রাখা চারটি জিপার প্যাকেট থেকে মোট ১ হাজার ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

একই স্থান থেকে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক জানান, গ্রেপ্তার সোহাগী বেগম এবং পলাতক রেজাউল শিকদার রেজার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পলাতক রেজাউল শিকদার রেজাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন....