• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌনউত্তেজক সিরাপ সেবনে যুবকের মৃত্যু, জিজ্ঞাসাবাদে হোটেল ম্যানেজারসহ ৩ জন

Khan Arif
প্রকাশিত মে ১০, ২০২৬, ১৯:৫৭ অপরাহ্ণ
যৌনউত্তেজক সিরাপ সেবনে যুবকের মৃত্যু, জিজ্ঞাসাবাদে হোটেল ম্যানেজারসহ ৩ জন

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে যৌনউত্তেজক সিরাপ সেবনে সুজন দালাল নামের এক দুই সন্তানের জনকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত সুজন দালাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা সুজন দালাল। তিনি বালুর বাল্কহেডে চাকরি করতেন। তিনি দুই সন্তানের জনক।

বিষয়টি নিশ্চিত করে ওসি আল মামুন উল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসাবিক হোটেলে নারীর সাথে সময় কাটাতে তিনি উত্তেজক সিরাপ সেবন করেছিলেন। যার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাবে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে বরিশাল নগরীর বিউটি রোড এলাকার আবাসিক হোটেল নছিবে বন্ধু মারুফ আকনের সাথে আসেন সুজন দালাল। এ সময় সুজন এক পতিতা নারীর সাথে সময় কাটাতে হোটেলের একটি কক্ষে প্রবেশ করেন। পরবর্তীতে সুজন তার বন্ধু মারুফকে কল দিয়ে জানান তিনি অসুস্থবোধ করেছেন। পরে মারুফ এসে তাকে শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে লাশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হোটেল ম্যানেজার জসীম, তার বন্ধু মারুফ ও নারী লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল কোতয়ালী মডেল থানা নিয়ে আসা হয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান- হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন....