• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনিয়মে ক্ষোভ

Khan Arif
প্রকাশিত মে ১২, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
বরিশালের হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনিয়মে ক্ষোভ

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

বরিশালের হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, 

অনলাইন ডেস্কঃ

বরিশালের কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১১ মে) সকালে বরিশাল জেনারেল হাসপাতালে গিয়ে বিভিন্ন অনিয়ম দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

দায়িত্বে অনুপস্থিত থাকায় হাসপাতালের টেকনিশিয়ান কাম টিকিট কালেক্টর জসীম মাতুব্বরকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মলয় কৃষ্ণ বড়াল।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। সেই লক্ষ্যেই দেশের হাসপাতালগুলোর সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি জানান, হাসপাতালে দায়িত্বে অনুপস্থিত একজন টিকিট কালেক্টরকে পাওয়া গেছে। শুরুতে তাকে ক্লোজড করার সিদ্ধান্ত না থাকলেও পরে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, হাসপাতালের আউটডোর বিভাগে চিকিৎসকদের দেরিতে আসার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া হাসপাতালকে কেন্দ্র করে সক্রিয় দালালচক্র রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছে। এসব দালালের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও বাথরুমের নাজুক পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে আউটডোরে চিকিৎসক সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

দেশে হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, একসময় সরকারের কাছে প্রয়োজনীয় টিকার ঘাটতি থাকায় পরিস্থিতি মোকাবিলায় কিছুটা বেগ পেতে হয়েছে। তবে বর্তমানে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

পরে স্বাস্থ্যমন্ত্রী নগরীর আমানতগঞ্জ শিশু হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন....