• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, অপরাধ দমনে মোবাইল কোর্ট জোরদারের সিদ্ধান্ত

Khan Arif
প্রকাশিত মে ১৮, ২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
বাবুগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, অপরাধ দমনে মোবাইল কোর্ট জোরদারের সিদ্ধান্ত

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

বাবুগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বাবুগঞ্জ প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।
বরিশালের বাবুগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে ২০২৬) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলার করিৎকর্মা উপজেলা নির্বাহী অফিসার (UNO) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আসমা উল হুসনা।
সভায় উপজেলার বিভিন্ন গুরুতর সমস্যা চিহ্নিত করা হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্টদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ দখল, যানবাহন শৃঙ্খলা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন....