• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত মে ২৭, ২০২৬, ১৬:৫০ অপরাহ্ণ
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
‎পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
‎বরিশাল নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান খান এর পক্ষ থেকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান এর সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

২৬ শে মে সন্ধ্যায় নগরভবনে এই আয়োজন করা হয়।সৌজন্য সাক্ষাতে কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ এবং বরিশাল নগরীর শিক্ষা পরিবেশ আরও সমৃদ্ধ করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
‎সাক্ষাৎ শেষে উপস্থিত সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং কলেজের উন্নয়ন ও অগ্রযাত্রা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন....