• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বরিশাল জেলা ছাত্রদলের দোয়া ও মোনাজাত”।

Khan Arif
প্রকাশিত মে ৩০, ২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বরিশাল জেলা ছাত্রদলের দোয়া ও মোনাজাত”।

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে জেলা ছাত্রদলের দোয়া ও মোনাজাত
‎পারভেজ,বরিশাল প্রতিনিধি:
‎বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার ৩০ মে সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় সহ-সাংগঠনিক মাহবুবুল হক নান্নু,জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং গণতন্ত্রের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সংবাদটি শেয়ার করুন....