• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারী সদস্য গ্রেফতার

Khan Arif
প্রকাশিত মে ৩১, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারী সদস্য গ্রেফতার

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারী সদস্য গ্রেফতার

প্রতিনিধিঃমৃধা আজাদ

বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ফাঁদ পেতে পুরুষদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে পটুয়াখালীতে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই নারীর নাম রাকিবা ওরফে সাদিয়া (২৪)। তিনি জেলার দুমকি উপজেলার আঠারোগাছিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

​শুক্রবার (৩০ মে) দিবাগত রাত ২টায় পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত রাকিবার বিরুদ্ধে দুমকি থানায় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪০৬, ৪২০, ৩৮৪ ও ৫০৬(২) ধারায় একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা (সিআর-১৫/২৬) রয়েছে এবং ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

​স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, রাকিবা দীর্ঘদিন ধরে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় নাম পরিবর্তন করে ভাড়া বাসা নিয়ে থাকতেন। সেখানে তিনি একাধারে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করতেন এবং অন্যদিকে ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদ পেতে ও বিয়ের নামে বিভিন্ন পুরুষের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নিতেন।

​দুমকি থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....