{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্য।
বিএম নাঈম মাহমুদ মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাহাত হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মেহেন্দিগঞ্জ থানার এসআই (নিঃ) তন্ময় কুমার দেবনাথের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্যচর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় রাহাত হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রাহাত হোসেনের পিতার নাম মো. বজলুর রহমান ফৈরাদি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।