৭ দিনের ব্যবধানে আবারও জোড়া খুন, আতঙ্কে মঠবাড়িয়ার আমড়াগাছিয়া!

Khan Arif
প্রকাশিত May 31, 2026, 18:27 PM
৭ দিনের ব্যবধানে আবারও জোড়া খুন, আতঙ্কে মঠবাড়িয়ার আমড়াগাছিয়া!

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

অনলাইন ডেস্ক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে ৭ দিনের ব্যবধানে আবারও ঘটেছে জোড়া হত্যাকাণ্ড। ভিন্ন ভিন্ন স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার (৩০ মে) রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন(৩১ মে)ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

অন্যদিকে, একই ইউনিয়নের বাসিন্দা কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক সন্তানের জনক সাগরের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরপর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বািরাজ করছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও হত্যার ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে। হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি

সংবাদটি শেয়ার করুন....