• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ২৪১ পিস ইয়াবা ও প্রায় ২ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Khan Arif
প্রকাশিত জুন ৩, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
বরিশালে ২৪১ পিস ইয়াবা ও প্রায় ২ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্কঃ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশের একটি চৌকস দল রোববার  এয়ারপোর্ট থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন: মোঃ সাগর আহম্মেদ নয়ন (২৩), পিতা- নুরুল হক, সাং- মধ্য বকশীরচর (৬ নং ওয়ার্ড)। মোঃ নাঈম হাওলাদার (২৭), পিতা- মোঃ জব্বার হাওলাদার, সাং- সারশী (৫ নং ওয়ার্ড)। তারা উভয়েই বিএমপির এয়ারপোর্ট থানার বাসিন্দা।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২৪১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লক্ষ৯৫ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় সিন্ডিকেট তৈরি করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে এবং অপরাধ দমনে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....