• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মোবাইল কোর্টের অভিযান: ৪ প্রতিষ্ঠানে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা, ফুটপাত দখলমুক্ত

Khan Arif
প্রকাশিত জুন ৪, ২০২৬, ২০:৫৩ অপরাহ্ণ
বরিশালে মোবাইল কোর্টের অভিযান: ৪ প্রতিষ্ঠানে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা, ফুটপাত দখলমুক্ত

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এবং ত্রিশ গোডাউন রোড এলাকায় বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল করায় ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয় ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এছাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৫৩ ধারায় এবং ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ৯২(৩) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে মোট ৪টি মামলা দায়ের ও ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করুন....