• ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন খলিলুর রহমান চোকদার, পরিবারের দোয়া কামনা

Khan Arif
প্রকাশিত জুন ৬, ২০২৬, ১৯:০১ অপরাহ্ণ
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন খলিলুর রহমান চোকদার, পরিবারের দোয়া কামনা

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চোকদারের আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন পরিবার

নুরুল্লাহ সিকদার:

জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান চোকদার, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক এবং বানারীপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ইতোমধ্যে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। পরীক্ষায় হার্টে একটি ব্লক ধরা পড়ায় আজ সেখানে রিং (স্টেন্ট) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বীর মুক্তিযোদ্ধা দ্রুত সুস্থতা ও আরোগ্যের জন্য সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

পরিবারের সদস্যরাও তার সফল চিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।

সকলের বিশ্বাস, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান চোকদার দ্রুত সুস্থ হয়ে আবারও পরিবার, সমাজ ও দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।

আল্লাহ তাআলা তাকে দ্রুত পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন....