মঠবাড়িয়ায় ২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

Khan Arif
প্রকাশিত June 14, 2026, 20:40 PM
মঠবাড়িয়ায় ২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

মঠবাড়িয়া থানা পুলিশের দুর্দান্ত অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতাকে সাধুবাদ জানাই।

প্রতিনিধিঃমৃধা আজাদ

প্রশ্ন হলো,এত বিপুল পরিমাণ ইয়াবা মঠবাড়িয়ায় আসছে কীভাবে? যেভাবে একের পর এক মাদকের বড় চালান ধরা পড়ছে, তাতে মনে হচ্ছে মঠবাড়িয়া বা এর আশেপাশে মাদকের বড় কোনো সিন্ডিকেট, এমনকি কোনো গোপন কারখানা বা মূল আস্তানা গড়ে উঠেছে!

এই তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ শুধু এই চুনোপুঁটিদের আটক করলেই হবে না, এদের পেছনের গডফাদারদের খুঁজে বের করুন। মঠবাড়িয়াকে মাদকমুক্ত করতে এই সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলা এখন সময়ের দাবি।

আসুন, মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হই। সচেতন থাকুন, সমাজকে বাঁচান

সংবাদটি শেয়ার করুন....