বাবুগঞ্জের রহমতপুরে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

Khan Arif
প্রকাশিত June 22, 2026, 10:55 AM
বাবুগঞ্জের রহমতপুরে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

বাবুগঞ্জের রহমতপুরে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ সাদেক হোসেন খানকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিমানবন্দর থানার একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন....