
মোঃ জসীম উদ্দিন, বাউফল: পটুয়াখালীর বাউফলে প্রতিপক্ষের বিরুদ্ধে মানববন্ধন করে চাপে রেখে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যক্তিগত মালিকানাধীন জমি দখল করার অভিযোগ উঠেছে বিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে। উপজেলার কারখানা সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যানারে গত রবিবার (১৩ এপ্রিল) সকাল সারে ১০ টার দিকে ওই সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভুক্তভূগী পরিবার সূত্রে জানাযায়, কারখানা সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের থাকার জন্য ব্যক্তিগত অর্থায়নে কোয়াটার করার কথা বলে ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতির পরামর্শে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ছালেহ ওই বিদ্যালয় সংলগ্ন প্রায় ৫ শতাংশ জমি দখল করে নেয়ার চেষ্টা করে। এ সময় ওই জমির মালিক আবু ইউসুফ পান্নু, আখি বেগম ,সালু বেগম, আমিনুল ইসলাম ও সবুজ হোসেন সহ কয়েকজন একত্রিত হয়ে বাধা দেয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের দেখে নেয়ার হুমকি দিয়ে ভয় দেখায়। পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের মাত্র কয়েক ছাত্রীকে ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করতে সন্ত্রাসী আখ্যা দিয়ে মানববন্ধন করেন। এ ঘটনার ওই জমির মালিক দাবি করে আনিচুর রহমান নামের এক ব্যক্তি রবিবার (১৩এপ্রিল) উপজেলা নির্বাহি অফিসার বরাবরে অভিযোগ দাখিল করেন।
কারখানা সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সালেহ বলেন, জমি সংক্রান্ত কোন বিষয় না । ওরা সন্ত্রাসী তাই সন্ত্রাসীদের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এবিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহি অফিসার আমিনুল ইসলামের কাছে ফোন করলে তাকে পাওয়া যায়নি।