• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে কালবৈশাখী ঝড়ে ডাল চাপায় শ্রমিকের মৃত্যু

Khan Arif
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ২০:২৯ অপরাহ্ণ
বরিশালে কালবৈশাখী ঝড়ে ডাল চাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় সোমবার কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙ্গে চাপা পরে এক দৈনন্দিন শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে তিন সন্তানের জনক শ্রমিক শহিদুল হাওলাদার (৫৩) ইউনিয়ন পরিষদ সংলগ্ন কালাম সরদারের দোকানে অন্য দিনে মতো শ্রমিকের কাজ করছিল।

আজ সোমবার দুপৃরে আকস্মিক কালবৈশাখি ঝড়ের সময় পাশ্ববর্তি একটি চাম্বল গাছের মোটা ডাল ভেঙ্গে তার মাথার উপর পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এশা বাদ নিহতর লাশ দাফনের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন....