• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মেঘনা নদী থেকে ৬ মন জাটকা জব্দ

Khan Arif
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৫, ১৬:১৪ অপরাহ্ণ
বরিশালে মেঘনা নদী থেকে ৬ মন জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৬ মন জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে পাঙ্গাশ এর চাই জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এবং জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও মাদরাসাসহ দুস্থ, গরীব-দুঃখী মানুষের মাঝে বিতরণ করা হয় অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের হিজলা বাউশিয়া কেন্দ্রের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন....