• ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে তুচ্ছ ঘটনার জেরে ৩ জনকে পিটিয়ে আহত

Khan Arif
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ১৭:২৯ অপরাহ্ণ
লালমোহনে তুচ্ছ ঘটনার জেরে ৩ জনকে পিটিয়ে আহত
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ঘরের টিনের চালার পানি পড়াকে কেন্দ্র করে ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন মো. মহিউদ্দিন (৩২), মো. জামাল (৩৮) ও মো. জিহাদ(১৯)। এদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তারা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এরআগে সোমবার ২৮ এপ্রিল দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুনছুর আলী মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার শিকার মহিউদ্দিনের স্ত্রী তাসলিমা বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে নিজস্ব জমিতে ঘর উত্তোলন করে আমরা পরিবারের সদস্যদের শান্তিতে বসবাস করছি।
তবে ওই ঘরটি মেরামত করার জন্য আমাদের জমির সীমানা থেকে ২ থেকে ৩ হাত জায়গা রেখে নতুন করে টিন লাগানোর হচ্ছিল। এতে প্রতিবেশী দুলাল গংরা বাঁধা দেন। পরে তাদেরকে সীমানার কথা বলে ঘটনাস্থলে নিয়ে গেলে সেখানে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুলাল গংরা আমার স্বামীর নাকের ইট দিয়ে আঘাত করেন।
এরপর তার চিৎকার শুনে আমার ভাসুর মো. জামাল তাকে উদ্ধার করতে গেলে দুলাল, নিরব, জাকির, জুয়েল, আবু তাহেরসহ আরও কয়েকজন  এলোপাতাড়িভাবে তাকেও মারধর করেন। পরে ভাসুরের ছেলে জিহাদ সেখানে গেলে তাকেও মারধর করেন দুলাল গংরা।
এ ঘটনার ন্যায় বিচার পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে দুলালের সঙ্গে মুঠোফোনের যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে নিরব নামে অন্যজন জানান, কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা আমি জানি।
কারণ তখন আমি ঘটনাস্থলে ছিলাম না। খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি আহতদেরকে হাসপাতালে নেয়া হচ্ছে। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন....