• ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠালিয়ায় মামাকে কুপিয়ে আহত করল ভাগনে, থানায় অভিযোগ

Khan Arif
প্রকাশিত মে ১, ২০২৫, ১৪:০১ অপরাহ্ণ
কাঠালিয়ায় মামাকে কুপিয়ে আহত করল ভাগনে, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত জাহাঙ্গীর শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির কর্মি। উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর হোসেনকে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তার ঝুমুর লতাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে কাঠালিয়া আসার পথে পূর্ব শত্রæতার জের ধরে মোঃ নফিজুর রহমান শিপন সিকদার তার দলবল নিয়ে সিকদার বাড়ির রাস্তার সামনে জাহাঙ্গীর হোসেনকে দাও দিয়ে এলোপাথরী কুপিয়ে আহত করে। এ সময় তার স্ত্রী নাসরিন আক্তার ঝুমুর (৩০) আহত হন। খবর পেয়ে জাহাঙ্গীরের পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমুয়া হাসপাতালে ভর্তি করেন।

কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরির্দশন করেন এবং আহতদেরকে চিকিৎসার জন্য সহায়তা করেন। মেডিকেল অফিসার ডাঃ হামিদ জানান, জাহাঙ্গীর হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে দাড়ালো অস্ত্রের কোপের চিহৃ রয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরন হয়েছে। কাঠালিয়া থানা অফিসার ইানচার্জ মং চেনলা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং রোগীর চিকিৎসার ব্যবস্থা করেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....