• ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেশায় বিদ্যুতের লাইনম্যান কিন্তু গড়েছেন কোটি টাকার সম্পদ

Khan Arif
প্রকাশিত মে ১১, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
পেশায় বিদ্যুতের লাইনম্যান কিন্তু গড়েছেন কোটি টাকার সম্পদ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী ওয়েষ্ট জোন বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড এর লাইনম্যান মো: নিজাম উদ্দিনের বিরুদ্ধে অবৈধ উপায়ে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। কর্মজীবনে প্রাপ্ত বেতন ভাতার সাথে তার অর্জিত সম্পদের হিসেবটা যেন অস্বাভাবিকই বটে। যা নিয়ে অবৈধ ইনকামের ফসল বলেই গুণজন বইছে তার সহকর্মী থেকে শুরু করে স্থানীদের মুখে মুখে।

জানা গেছে, পটুয়াখালী ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন এন্ড কোম্পানীর অফিসের বিদ্যুতের লাইনম্যান নিজাম উদ্দিন নিজে লাইনম্যান হিসেবে দাবী করেন। কিন্তু ডিউটি করেন এসবিএ ডিপার্টমেন্টে। সুত্র মতে, লাইনম্যানের পাশাপাশি তিনি মিটার রিডারেও কাজ করেন। এছাড়া বিদ্যুৎ সংযোগ এবং মিটার সংক্রান্ত ফাইলপত্রের গোপন ডিলিংস করে থাকেন নিজামউদ্দিন ।

আর এগুলোই ঘুরিয়ে দিয়েছে তার ভাগ্যের চাকা। কামিয়ে নিয়েছেন দুহাত ভরে। কোটি টাকা খরচ করে টাউন কালিকাপুর পল্লীবিদ্যুত সড়কে ফরিদা প্যালেস নামে গড়ে তুলছেন ৬তলা বিশিষ্ট ১টি বাড়ী। বাড়ির নামফলকে নিজামউদ্দিনের স্ত্রী মোসা: ফরিদা পারভীন এর নাম রয়েছে।

স্থানীয়রা জানান, নিজস্ম উদ্দিনের নামে বেনামেও আরো অনেক সম্পদ রয়েছে। যা পরবর্তী অনুসন্ধানে উঠে আসতে পারে। এ বিষয়ে পটুয়াখালী দুদকের পরিচালক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। এব্যাপারে জানতে চাইলে নিজামউদ্দিন বলেন, নিজের কষ্ঠার্জিত টাকা, ব্যাংক ঋণ ও গ্রামের জমিজমা বিক্রয় করে এই বাড়িটি গড়ে তুলেছেন।

সংবাদটি শেয়ার করুন....